আব্দুল গনি ২০১৩ সালের জানুয়ারী মাসে এই দুনিয়া ছড়ে গেছেন । তিনি ১৯৪৭ সালের অবিভক্ত ভারতের কলিকাতায় সরকারি চাকুরি করতেন । ৪৭ য়ের দেশ ভাগের পরে অপশন দিয়ে ঢাকায় এসে জর্জ কোর্টে যোগদান করেন ।
গ্রামের বাড়ী মেহেরপুর জেলার দারিয়াপুর ( পূর্ববর্তী গ্রাম হাওলিয়া , তেহট্ট থানা ) গ্রামে । ৪৭ সাল হতে চাকুরী সুবাদে ঢাকায় বসবাস , তার আগে লেখা পড়া , চাকুরী কলকাতায় । কাজেই জনাব আব্দুল গনি বিশ্বাস সাহেব কে দারিয়াপুর গ্রমের কেউই চেনেন না । যারা উনার নাম শুনছেন অথবা চিনতেন , তাঁদের কেউই আজ আর বেঁচে নেই । কালের আবর্তে গনি সাহেব আজ বিস্মৃত ।
গনি সাহেব , আত্মীয় অনাত্মীয় অনেক মানুষকে অনেক রকম সাহায্যে করেছেন , লেখা পড়ার খরচ , খাওয়া পরার খরচ , ঢাকায় স্হায়ী বসবাসের বন্দোবস্ত করা সহ বিভিন্ন সহযোগীতা ও সামাজিক কর্মকান্ড। অনেকেই গনি সাহেবের আশির্বাদে আজ ঢাকায় বাড়ী ঘর করে পরিবার পরিজন নিয়ে বহাল তবিয়তে বসবাস করছেন ।