দারিয়াপুর, মেহেরপুর, বাংলাদেশ dariapurlichutola@gmail.com Admin Panel
  1. হোম
  2. আর্কাইভ
  3. আব্দুর রাজ্জাক খান মেগা
Abdur Razzak Khan Mega
Teacher (High School)
আব্দুর রাজ্জাক খান মেগা
Abdur Razzak Khan Mega
Teacher, Cultural
ব্যক্তিগত তথ্য
এলাকা Meherpur, Meherpur Sadar
ভিউ 39
শেয়ার করুন
আর্কাইভে ফিরুন
জীবনী
মেহেরপুরের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের এক শ্রদ্ধেয় নাম আব্দুর রাজ্জাক খান (মেঘা স্যার)। আদর্শিক চিন্তা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল চর্চার মাধ্যমে তিনি আজও শত শত শিক্ষার্থী, সহকর্মী ও সংস্কৃতি প্রেমীরা হৃদয়ে জীবন্ত হয়ে আছেন।শিক্ষকতা ছিল তাঁর পেশা, কিন্তু মানুষ গড়াই ছিল তাঁর প্রকৃত সাধনা। মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় এবং মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করে তিনি গণিতকে শিক্ষার্থীদের কাছে সহজ, আনন্দময় ও বোধগম্য করে তুলেছিলেন। তাঁর পাঠদানের স্বতন্ত্র কৌশল বহু শিক্ষার্থীর জীবনে আত্মবিশ্বাসের ভিত্তি গড়ে দেয়।শ্রেণিকক্ষের বাইরে তিনি ছিলেন বিনয়ী, ব্যক্তিত্ব সম্পন্ন এবং আদর্শনিষ্ঠ একজন মানুষ। সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে তিনি ছিলেন আস্থার প্রতীক। তাঁর আন্তরিকতা, শৃঙ্খলাবোধ ও মানবিক আচরণ তাঁকে সবার আপনজন করে তুলেছিল।
শিক্ষার পাশাপাশি সংস্কৃতি অঙ্গনেও তাঁর অবদান ছিল অনন্য। তিনি মেহেরপুরের ঐতিহ্যবাহী ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে সংগঠনটি নতুন প্রাণ ফিরে পায় এবং সাহিত্যচর্চা আরও বেগবান হয়। তাঁর উদ্যোগে সংগঠনের সাহিত্য পত্র 'স্রোত'-এর একাধিক সংখ্যা প্রকাশিত হয়, যা স্থানীয় সাহিত্য চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এবং নবীন লেখকদের উৎসাহ ও দিকনির্দেশনা দিয়ে গেছেন। ২০২৫ সালের ২৪ মার্চ, ৮৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ১৯৪২ সালে জন্ম নেওয়া এই গুণী মানুষটির প্রয়াণে মেহেরপুরের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা আজও পূরণ হয়নি। বিভিন্ন সাহিত্য সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষা বিষয়ক আলোচনায় তাঁর কর্ম, আদর্শ ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আব্দুর রাজ্জাক খান (মেঘা স্যার) প্রমাণ করে গেছেন—একজন প্রকৃত শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না, তিনি একটি প্রজন্মের মনন, মূল্যবোধ ও মানবিক চেতনাকে গড়ে তোলেন। তাঁর কর্মময় জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।