দারিয়াপুর, মেহেরপুর, বাংলাদেশ dariapurlichutola@gmail.com Admin Panel
  1. হোম
  2. আর্কাইভ
  3. এমপি নুরুল হক
MP Nurul Haque
Freedom Fighter
এমপি নুরুল হক
MP Nurul Haque
Army, Teacher, Politician, Cultural
ব্যক্তিগত তথ্য
জন্ম 01 Jan 1915
মৃত্যু 27 Aug 1998
বয়স 84 বছর
এলাকা Meherpur, Gangni
গ্রাম Mahammadpur
ভিউ 26
শেয়ার করুন
আর্কাইভে ফিরুন
জীবনী
মোহাম্মদ নুরুল হক-
সাবেক সংসদ সদস্য -মেহেরপুর-০২, গাংনী।
পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য
কাজের মেয়াদ ১৯৭০ – ১৯৭১

মেহেরপুর-২ আসনের সাবেক সাংসদ
কাজের মেয়াদ: ১৯৮৬ – ১৯৮৮

ব্যক্তিগত বিবরণ : জন্ম-১ জানুয়ারি ১৯১৫, মোহাম্মদপুর, মটমুড়া, গাংনী, মেহেরপুর, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু: ২৭ আগস্ট ১৯৯৮, মোহাম্মদপুর, মটমুড়া, গাংনী, মেহেরপুর।

রাজনৈতিক দল: বাংলাদেশ আওয়ামী লীগ।

প্রাক্তন শিক্ষার্থী: মেহেরপুর উচ্চ বিদ্যালয়,পাবনা এ্যাডওয়ার্ড কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়।

মোহাম্মদ নুরুল হক ১ আগস্ট ১৯১৫ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) মেহেরপুরের গাংনীর মোহাম্মদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মুজিব উদ্দীন বিশ্বাস ও মাতা মোছাঃ জিউজান নেসা। তিনি ১৯৩১ সালে মেহেরপুর উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করে পাবনা এ্যাডওয়ার্ড কলেজ থেকে ১৯৩৩ সালে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করেন। তার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৫ সালে বিএ পাশ করেন।
মোহাম্মদ নুরুল হক কলকাতা ফোর্ট উইলিয়াম ডাক বিভাগে চাকুরি গ্রহণের মাধ্যমে কর্ম জীবন শুরু করেন। ১৯৩৯ সালে চাকুরি থেকে পদত্যাগ করে সামরিক বাহিনীতে যোগদেন। ভারতের সেন্ট্রাল প্রদেশের কাটনী সেন্টার হতে ৯ মাসের দুরহ অফিসার ট্রেনিং সম্পন্ন করে কমিশন প্রাপ্ত অফিসার পদে যোগদান করে পরে ব্রিটিশ ভারতের নিউ দিল্লী, পুনে, লক্ষ্ণৌ, বোম্বে, জব্বলপুর, লাহোর সহ বিভিন্ন ডিপোতে কাজ করেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর তিনি পাকিস্তান সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত হন। একই বছরের ডিসেম্বর মাসে সামরিক বাহিনী থেকে পদত্যাগ করে নিজ এলাকায় হাজী ভরস উদ্দীন ইনষ্টিটিউশন নামক বিদ্যালয় প্রতিষ্ঠা করে ৩৫ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালে পাকিস্তান সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে তৎকালীন প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন এবং পরে ১৯৮৬ সালে পুনরায় একই দলের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।