তিনি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মেহেরপুর প্রতিনিধি এবং দৈনিক মুজিবনগর প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। এছাড়া তিনি মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন স্কুলের সভাপতি পদে দায়িত্ব পালনকারী ও বিভিন্ন সামাজিক কাজের সাথে সম্পৃক্ত , সাংস্কৃতি মনা ও ভ্রমন পিপাসু, বন্ধুবৎসল হাস্যোজ্জ্বল সবার প্রিয় ব্যক্তিত্ব।
আলামিন হোসেন ১৯৮০ সালের ১২ জুলাই মেহেরপুরে জন্মগ্রহণ করেন। তিনি মেহেরপুর সরকারি কলেজে পড়াশোনা সম্পন্ন করেন। পেশাগত জীবনে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি মেহেরপুরের সাংবাদিক অঙ্গনে একটি সম্মানজনক অবস্থান তৈরি করেছেন।