গ্রামের বাড়ি গাংনী উপজেলার ভোমরদহ। এসএসসি জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়। এইচএসসি মেহেরপুর সরকারি মহিলা কলেজ। সাংবাদিকতা শুরু ২০০৫ খ্রি:। শিশু সাংবাদিক হিসেবে যাত্রা শুরু ।
তিনি কুষ্টিয়া সরকারি কলেজে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এবং প্রতিদিনের সংবাদ-এর মেহেরপুর প্রতিনিধি হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি মেহেরপুর জেলা প্রেসক্লাবের ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতায় তাঁর সাহসী ভূমিকা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাগত সততা তাঁকে সহকর্মী ও পাঠকমহলে সম্মানিত করেছে।