দারিয়াপুর, মেহেরপুর, বাংলাদেশ dariapurlichutola@gmail.com Admin Panel
Tanzina karim Sharalipi
Meherpur
Tanzina karim Sharalipi
6 ভিউ
8 সম্পর্কিত
বিবরণ
স্থান Meherpur
অ্যালবাম Singer
বিভাগ
আপলোড 31 Jul 2026
বিস্তারিত বিবরণ
জীবনের প্রান্তর জুড়ে সুর ও শব্দের আহ্বানে যার গান প্রজাপতির মতো উড়ে বেড়ায়, তিনি কণ্ঠশিল্পী তানজিনা করিম স্বরলিপি। সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা এই শিল্পীর সংগীতের সঙ্গে পরিচয় শৈশব থেকেই। ঘরেই ছিল সুরের বিদ্যালয়, ছিল তাল-লয়ের নিরবচ্ছিন্ন চর্চা। উচ্চাঙ্গ সংগীতের প্রখ্যাত সাধক ওস্তাদ করিম শাহাবুদ্দিন এর কন্যা হিসেবে তিনি পেয়েছেন শুদ্ধ সংগীতের দীক্ষা। উল্লেখযোগ্য বিষয় হলো—তাঁর বাবা ওস্তাদ করিম শাহাবুদ্দিন এক সময় মেহেরপুরে অবস্থান করেছিলেন, ফলে এ জনপদের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গেও তাঁদের পরিবারের একটি স্মরণীয় যোগসূত্র রয়েছে। বাবার স্নেহময় তত্ত্বাবধানেই তাঁর হাতে খড়ি, আর সেখান থেকেই শুরু দীর্ঘ সংগীত যাত্রা।
তানজিনা করিম স্বরলিপি আধুনিক গান, নজরুল সংগীত, দেশাত্মবোধক গান, ইসলামী সংগীত, হামদ ও নাত—সব ধারাতেই সাবলীল। কণ্ঠের জাদু আর আবেগময় পরিবেশনায় তিনি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
সংগীতকে শুধু পেশা নয়, তিনি মনে করেন সাধনা ও আত্মিক শক্তির উৎস। বাংলাদেশের সংগীতাঙ্গনকে সমৃদ্ধ করার প্রত্যয়ে তিনি নিরলসভাবে সাধনা করে চলেছেন।
পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল Zee Bangla-এর সঙ্গীতভিত্তিক অনুষ্ঠান Sa Re Ga Ma Pa-এ অংশগ্রহণ করে তিনি দুই বাংলার দর্শকদের নজর কেড়েছিলেন। সেই মঞ্চে তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি ও শক্তিশালী কণ্ঠ তাঁকে এনে দেয় নতুন পরিচিতি। এরপর থেকেই তিনি সংগীত অঙ্গনে নিজেকে এক ‘কণ্ঠযোদ্ধা’ হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি নিয়মিত শিল্পী হিসেবে যুক্ত আছেন বাংলাদেশ বেতার-এ। এছাড়াও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর একজন প্রতিভাবান কণ্ঠশিল্পী হিসেবে নিয়মিত পরিবেশনায় অংশ নেন। দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে ও তাঁর সংগীত পরিবেশনা সমাদৃত। মঞ্চ, টেলিভিশন কিংবা বিশেষ আয়োজনে—সবখানেই তিনি রেখে চলেছেন সুরের স্বাক্ষর। বাংলাদেশের কিংবদন্তি গীতিকার ও শিল্পীদের পুরনো দিনের গান পরিবেশনে ও তাঁর বিশেষ আগ্রহ। ঐতিহ্যবাহী সুরগুলো নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তিনি আন্তরিকভাবে কাজ করছেন। কণ্ঠে রয়েছে শুদ্ধতা, উপস্থাপনায় রয়েছে আবেগ ও শক্তির মেলবন্ধন। সংগীত চর্চার ধারাবাহিকতাই তাঁকে নিয়ে গেছে এক উচ্চতর অবস্থানে। ঘরেই যখন গুরু, তখন সুরের পথচলা হয় আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী।
বাবার প্রেরণা, শিক্ষা ও আদর্শ তাঁকে দিয়েছে দৃঢ় ভিত্তি।
পরিশ্রম, অধ্যবসায় আর নিষ্ঠাই তাঁর সাফল্যের মূলমন্ত্র।
সংগীতের প্রতি ভালোবাসাই তাঁকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তানজিনা করিম স্বরলিপি বিশ্বাস করেন—গান শুধু বিনোদন নয়, এটি আত্মার ভাষা। তাঁর কণ্ঠে দেশাত্মবোধ জাগে, প্রেমের সুর বয়ে যায়, আবার ভক্তিমূলক সংগীতে তৈরি হয় আধ্যাত্মিক আবহ।
দুই বাংলায় সমানভাবে শ্রোতাপ্রিয় এই শিল্পী নিজের সাধনায় গড়ে তুলেছেন এক স্বতন্ত্র পরিচয়। সুরের প্রতি অঙ্গীকার আর নিরলস চর্চাই তাঁকে পৌঁছে দিয়েছে সংগীতের অনেক উচ্চতায়। আজ তিনি শুধু একজন কণ্ঠশিল্পী নন—তিনি এক সাধনার নাম। বাংলা গানের ভুবনে তাঁর এই পথচলা আগামী দিনেও বয়ে আনুক আরও সাফল্য ও সমৃদ্ধি।
শেয়ার করুন
ফেসবুক WhatsApp