আয়েশা আক্তার নুপুর ১৯৮৯ সনের ১০ অক্টোবর, মেহেরপুর হাসপাতালে জন্ম গ্রহণ করে। দারিয়াপুর সরকারী প্রাথমিক বালিকা বিদ্যালয়ে তার লেখাপড়া শুরু হয়। নুপুর ২০০৪ সনে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, মুজিবনগর সরকারী কলেজ থেকে ২০০৬ সনে এইচএসসি পাশ করে। পরে এশিয়ান বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও ২০১২ সনে এমবিএ পাশ করে। নুপুর ২০১২ সনের ০৭ ডিসেম্বর দিনাজপুর নিবাসী আজিজার রহমান এর পুত্র এস এম আব্দুর রউফ রুবেল এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।