মেহেরপুর “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর" এর সভাপতি ও মেহেরপুর জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী আলহাজ্ব এ্যাড. মুহাঃ আনোয়ার হোসেন। আইন পেশার সাথে যুক্ত থাকলেও এর পাশপাশি তিনি সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিবেদিত প্রাণ এবং পরিচিত মুখ ।
আলহাজ্ব এ্যাড. মুহাঃ আনোয়ার হোসেন ২০০৪ সালের দিকে মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী সংগঠন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর” এ যোগদান করেন এবং এ সংগঠনের সহ-সভাপতি হয়ে ৬ বছর দায়িত্ব পালন করার পর ২০১৪ সালে সভাপতি নির্বাচিত হয়ে অদ্যাবধি সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
আলহাজ্ব এ্যাড. মুহাঃ আনোয়ার হোসেন এর “পবিত্র কোরআন ও হাদিসের আলোকে নামায” নামের একটি বই ২০০৪ সালের অক্টোবর মাসে প্রকাশ হয়েছে এবং প্রকাশের অপেক্ষায় রয়েছে “মুসলিম উত্তরাধিকার আইন” বিষয়ক আরেকটি বই।
তিনি এক পূত্র ও এক কন্যা সন্তানের জনক। কন্যা মৌসুমী আনোয়ার প্রিয়দর্শিনী বিএ (অনার্স) এম.এ এল.এল.বি (ঢাকা) ও পুত্র রাফিউল আনোয়ার আসিফ এল.এল.বি (অনার্স), এল.এল.এম (ঢাকা)। আলহাজ্ব এ্যাড. মুহাঃ আনোয়ার হোসেন মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামে এক সম্রান্ত মুসলিম পরিবারে মাতুতালয়ে ১৯৬০ সালের ৭ ফেব্রুয়ারী জন্ম গ্রহণ করেন। বর্তমানে তিনি মেহেরপুর জেলা শহরের ১ নম্বর ওয়ার্ডের পুরাতন পোষ্ট অফিস পাড়ার (পিয়াদা পাড়া) নিজ বাড়িতে বসবাস করছেন ।
শিক্ষা জীবন :তার শিক্ষা জীবন শুরু হয় মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর প্রাথমিক বিদ্যালয় থেকে এরপর কুতুবপুর হাইস্কুল থেকে এস.এস.সি এবং মেহেরপুর সরকারী কলেজ থেকে এইচ.এস.সি ও বি.এ পাশ করেন। মেহেরপুর সরকারী কলেজের ছাত্র থাকালীন অবস্থায় তিনি কলেজের ছাত্র সংসদ পরিষদের সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং নিয়মিত দেয়াল পত্রিকা প্রকাশ সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত ছিলেন। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যলয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে প্রিভিয়াস পাশ করেন (১ম ভাগ) এবং পরে একটি বেসরকারী বিশ্ববিদ্যলয় থেকে বাংলাতে মাষ্টার্স পাশ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যলয়ের অধীনে কুষ্টিয়ার ল কলেজ থেকে আইন পাশ করেন এবং ঢাকা থেকে বিএড পাশ করেন। এ ছাড়াও সার্ভে প্রশিক্ষণ নেন। তিনি কুষ্টিয়া জেলা জজ আদালতে আইন পেশায় যোগদান করেন। কয়েক বছর কুষ্টিয়া জেলা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত থাকার পর তিনি মেহেরপুর জেলা জজ আদালতে সিনিয়র আইনজীবী হিসাবে সুনামের সাথে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। এ ছাড়াও আলহাজ্ব এ্যাড. মুহাঃ আনোয়ার হোসেন মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া হাইস্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসাবে ৬ বছর এবং কুষ্টিয়ার মিরপুরের মাঝিহাট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে ৩ বছর দায়িত্ব পালন করেন ।
রাজনীতি ঃ আলহাজ্ব এ্যাড. মুহাঃ আনোয়ার হোসেন রাজনীতিতেও সক্রিয় ছিলেন । তিনি তৎকালীন ছাত্র সমিতির (ন্যাপ) মেহেরপুর মহকুমা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দলের মেহেরপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন । এ ছাড়া তিনি আইন পেশার পাশাপাশি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে যোগদান করেন এবং মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।