১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে গার্ড অব অনার প্রদানকারী দলের অন্যতম সদস্য। মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের কৃতি সন্তান হামিদুল হক। তিনি একজন মুক্তিযোদ্ধা। গ্রামের প্রতি অবদান অপরিসীম। তিনি শুধু ১৯৭১ সালে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেননি, বরং যুদ্ধোত্তর গ্রামে নেতৃত্ব, সমাজসেবা, শিক্ষা বিস্তার এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তির মাধ্যমে গ্রামীণ সমাজ গঠনে আজীবন অনন্য ভূমিকা পালন করে গেছেন। তিনি গ্রামের যেকোনো সংকটে, সালিশে বা সামাজিক সিদ্ধান্তে প্রবীণ মুক্তিযোদ্ধারা সর্বদা ন্যায়বিচার ও সঠিক দিকনির্দেশনা দিয়ে গ্রামকে ঐক্যবদ্ধ রাখতেন। তিনি সমাজসেবা ও জনকল্যাণ কাজ করেছেন। তিনি নতুন প্রজন্মকে সুশিক্ষিত ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তাঁরা সবসময় সচেষ্ট থাকেন। তিনি নিজ এলাকার মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের স্মৃতি এবং স্থানীয় সংস্কৃতি তরুণ প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখতে কাজ করেছেন।