দারিয়াপুর, মেহেরপুর, বাংলাদেশ dariapurlichutola@gmail.com Admin Panel
Sewly Khatun
Mohajanpur, Mujibnagar, Meherpur
Sewly Khatun

"TRAFFIC ENFORCEMENT AGENT - LEVEL 2, New York, USA"

6 ভিউ
8 সম্পর্কিত
বিবরণ
স্থান Mohajanpur, Mujibnagar, Meherpur
অ্যালবাম Well Educated Person
বিভাগ
আপলোড 20 Sep 2026
বিস্তারিত বিবরণ
মেহেরপুর ও বাংলাদেশের গর্ব, সফলতার এক অনন্য প্রতীক মোছা: শিউলী খাতুন! 🇧🇩🇺🇸
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের কৃতি সন্তান মোছা: শিউলী খাতুন।
তিনি মহাজনপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী পিতা মোঃ শাহাবউদ্দীন (স্বাধীন) , মাতা মোছা: আসবাফন নেছার সুযোগ্য কন্যা। তিনি স্থানীয় মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে সফলতার সাথে এসএসসি এবং মহাজনপুর মহাবিদ্যালয় থেকে এইচএসসি সম্পন্ন করেন।
তিনি বিদেশে নিজের অবস্থান তৈরি করার এ পথচলা মোটেও সহজ ছিল না। দীর্ঘ ২৪ সপ্তাহের কঠিন প্রশিক্ষণ ও কঠোর শৃঙ্খলা পেরিয়ে তিনি সাফল্য অর্জন করেছেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আইনশৃঙ্খলা বাহিনী নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (NYPD)-এর পরীক্ষায়। তিনি সফলভাবে উত্তীর্ণ হয়েছেন TRAFFIC ENFORCEMENT AGENT - LEVEL 2 পদে—যা নিউ ইয়র্ক শহরের ট্রাফিক ব্যবস্থার সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিভিলিয়ান সার্ভিস পজিশন।
সাফল্যের এই মহান মুহূর্তে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন পরিবারের অবদানকে, যারা প্রতিটি পদে তাকে মানসিক শক্তি ও সাহস জুগিয়েছেন। সুখের মাত্রা দ্বিগুণ করে তাঁর বড় ছেলেও নিউ ইয়র্কের সম্মানজনক ও প্রতিযোগিতা পূর্ণ ‘ব্রুকলিন টেক টেকনিক্যাল হাই স্কুল’-এ পড়ার সুযোগ অর্জন করেছে।
মেহেরপুর জেলা তথা পুরো বাংলাদেশের মুখ উজ্জ্বল করা এই দূরদর্শী নারী ও তাঁর পরিবারের জন্য ‘মেহেরপুর জেলার ছবি’ পরিবারের পক্ষ থেকে রইল লাল গোলাপ শুভেচ্ছা, হৃদয়ের গভীর থেকে অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা! 💐
আপনার এই অর্জন আমাদের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
শেয়ার করুন
ফেসবুক WhatsApp