দারিয়াপুর, মেহেরপুর, বাংলাদেশ dariapurlichutola@gmail.com Admin Panel
Doctor Jinat A Tabssum
Kazipur, Gangni, Meherpur
Doctor Jinat A Tabssum
37 ভিউ
8 সম্পর্কিত
বিবরণ
স্থান Kazipur, Gangni, Meherpur
অ্যালবাম Well Educated Person
বিভাগ
আপলোড 09 Jul 2026
বিস্তারিত বিবরণ
মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের কৃতি সন্তান ড. জিনাত এ তাবাসসুম। তিনি কাজিপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন, পিতার নাম আমিনুল হক (রতন) এবং মাতা রাশিদা খাতুন।

তিনি গবেষণার বিষয় ছিল ‘ইএফএল স্পিকিং দক্ষতা বাড়াতে কমিউনিটি অব ইনকোয়ারি ও ব্লেন্ডেড লার্নিং একসঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে শিক্ষকদের অনুশীলন’ (Teacher's Practice of Synergizing Community of Inquiry and Blended Learning in EFL Speaking Competency)।

তিনি ২০২৫ সালের ২৯ নভেম্বর ইউনিভার্সিটি মালায়ার দেওয়ান তুনকু চ্যান্সেলরিতে অনুষ্ঠিত সমাবর্তনে অংশ নেন ড. জিনাত এ. তাবাসসুম। তার এই বড় অর্জন মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অধ্যয়ন ও গবেষণারত অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থীর জন্য এক বিরাট অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তিনি শিক্ষাজীবনের প্রতিটি স্তরেই অসাধারণ মেধার স্বাক্ষর রেখেছেন। তিনি ঢাকার সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিষয়ে ভালো ফল করে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। এরপর মালয়েশিয়ায় পাড়ি জমান এবং সেখানে জিওম্যাটিকা ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ সম্পন্ন করেন। ভালো ফলের জন্য পুরস্কার লাভ করেন। তিনি পড়াশোনার পাশাপাশি বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদেও দায়িত্ব পালন করেছেন। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পরিচিত মুখ ড. জিনাত বর্তমানে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন।
শেয়ার করুন
ফেসবুক WhatsApp