গাংনী উপজেলার কৃতি সন্তান ড. অশোক চন্দ্র বিশ্বাস কর্ম, মানবতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল নাম। তিনি পেশাগত জীবনে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সিনিয়র টেকনিক্যাল অফিসার হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। প্রাতিষ্ঠানিক দায়িত্বের পাশাপাশি তিনি মেহেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। পূজা-পার্বণ, ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক সম্প্রীতি ও মানবিক উদ্যোগ-সব ক্ষেত্রেই তাঁর আন্তরিক অংশগ্রহণ তাঁকে মানুষের কাছে সম্মানিত করেছে। ভালো একজন চিকিৎসক হিসেবেও তিনি বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন। মানুষের কষ্ট লাঘবে তাঁর আন্তরিকতা এবং সেবামূলক মনোভাব তাঁকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। বিনয়ী ব্যক্তিত্ব, সৌহার্দ্যপূর্ণ আচরণ ও সমাজকল্যাণ এ নিরলস কাজের মাধ্যমে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। সমাজসেবা, মানবকল্যাণ ও সম্প্রীতির পথে তাঁর অগ্রযাত্রা আরও বেগবান হোক-এই প্রত্যাশাই সকলের।