দারিয়াপুর, মেহেরপুর, বাংলাদেশ dariapurlichutola@gmail.com Admin Panel
Umme Asma Biswas
Ujalpur, Sadar, Meherpur
Umme Asma Biswas
3 ভিউ
8 সম্পর্কিত
বিবরণ
স্থান Ujalpur, Sadar, Meherpur
অ্যালবাম Well Educated Person
বিভাগ
আপলোড 18 Jul 2026
বিস্তারিত বিবরণ
সদর উপজেলার উজলপুর গ্রামের কৃতি সন্তান , উম্মে আছমা বিশ্বাস ।
তিনি উজলপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম ও মুক্তিযোদ্ধা পরিবারের জন্মগ্রহণ করেন , পিতা - বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন বিশ্বাস, মাতা- মোছা: নার্গিস বেগম।
তিনি , উজলপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এস-এস-সি পাস করেন এবং , মেহেরপুর সরকারি মহিলা কলেজ থেকে এইচ. এস. সি পাস করেন ।
তিনি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে (বি. এস এস) (সমাজ বিজ্ঞান)- ডিগ্রী অর্জন করেন।
তিনি কর্মজীবনে উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ে , ২০০০ সালের সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন। তিনি ২০১৭ সালে সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পান । তিনি বর্তমানে ২০২৩ সালে থেকে অদ্যবধি-প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন।
তিনি , উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের লক্ষ্য নির্ধারণ এবং তা অর্জনে সবাইকে উদ্বুদ্ধ করেন। তিনি কঠিন পরিস্থিতিতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা আছে। তিনি শিক্ষার আধুনিকায়ন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার পরিকল্পনা করেন। তিনি নিজে সময় নিষ্ঠ হওয়া এবং বিদ্যালয়ে শৃঙ্খলা বজায় রাখেন। তিনি উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের তহবিল, অবকাঠামো এবং মানবসম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করেন। তিনি সরকারি শিক্ষানীতি, বিধি-বিধান এবং দাপ্তরিক কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন। সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান এবং শিক্ষাদান পদ্ধতির আধুনিক কৌশল জানেন , সহকর্মী শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে মেন্টর বা গাইড হিসেবে ভূমিকা রাখেন। তিনি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীল কার্যকলাপে উৎসাহ দেন। তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা পর্ষদের সাথে সুসম্পর্ক রাখেন। তিনি সবার সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং ধৈর্য ধরে তা সমাধান করেন। তিনি কোনো আঞ্চলিকতা বা পক্ষপাতে না গিয়ে সবার সাথে সমান আচরণ করেন। তিনি আর্থিক ও প্রশাসনিক বিষয়ে শতভাগ স্বচ্ছতা বজায় রাখেন। এবং কর্মের পাশাপাশি গ্রামের মানুষের পাশে থাকেন এবং হতদরিদ্র মানুষের সুবিধা ও অসুবিধার কথা শোনেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করেন।
শেয়ার করুন
ফেসবুক WhatsApp